প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের করটিয়া জমিদারবাড়ির ইতিহাস, ঐতিহ্য ও স্থাপনা সংরক্ষণ এবং এর ভেতরে জামায়াত নেতার স্কুল সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে। সদর উপজেলার করটিয়া বাজারে এই কর্মসূচি পালন করে করটিয়া ইতিহাস ও ঐতিহ্য কমিটি। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক শামছুল আলম চৌধুরী, করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর সিকদার, বিএনপির নেতা হামিদ তালুকদার প্রমুখ। টাঙ্গাইল প্রতিনিধি