মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ঠাকুরগাঁও চিনিকলের অধীন বাণিজ্যিক ও পরীক্ষামূলক খামারের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গতকাল রোববার শহরের চৌরাস্তায় মানববন্ধন করেছেন। ইক্ষু খামার শ্রমিকের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে শ্রমিক আন্দোলন কমিটির সভাপতি ফয়েজ আলী, সাধারণ সম্পাদক সুজন আলী, শ্রমিকনেতা রাজেন্দ্র নাথ, তপন চন্দ্র, মোইলেন চন্দ্র প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে আটটি ইক্ষু খামারের শ্রমিকেরা অংশ নেন।