প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহনা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তারেক রহমানের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জেলায় কর্মরত সাংবাদিকেরা গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন সাংবাদিক গোলাম মোস্তফা, কামাল উদ্দিন, ডাবলু কুমার ঘোষ, তারেক রহমান প্রমুখ। ১৫ মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তরা তারেক রহমানের ওপর হামলা করে।