মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলা অটোরিকশা, টেম্পো, মিশুক, বেবিট্যাক্সি ও ট্যাক্সিক্যাব মালিক সমিতি গতকাল সোমবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে। তালা উপজেলার বিভিন্ন স্থানে যান চলাচলে বাধা প্রদান, হয়রানি, নির্যাতন ও চাঁদাবাজির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়। জেলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি মাছুম বিল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সমিতির সহসভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক গাউস আলী সরদার, অটোরিকশা সমবায় সমিতির সাধারণ সম্পাদক জোহর আলী প্রমুখ।