মানববন্ধন
খাদ্যে ফরমালিন মেশানো বন্ধের দাবিতে গোপালগঞ্জে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন-সংলগ্ন সিলনা বাজারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান শ্রীবাস বিশ্বাস, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, ইউপি সদস্য মো. জাহাঙ্গীর মোল্লা, মঞ্জুর মোল্লা, সুজাতা বিশ্বাস ও রত্না রায়।