মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, গাইবান্ধার গোবিন্দগঞ্জসহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করে। মানববন্ধন-পরবর্তী সমাবেশে আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হিমাদ্রী শেখর রায়, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা, অর্থনীতি বিভাগের শিক্ষক প্লাবন সাহা, সমাজকর্ম বিভাগের শিক্ষক কৃত্তিবাস পাল প্রমুখ বক্তব্য দেন। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি