মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার সকালে উপজেলার বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বাজালিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের ওপর এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা এস এম রাশেদ চৌধুরী, আবুল কালাম আজাদ, জহির উদ্দিন, মোহাম্মদ মিনহাজ, মো. আলমগীর প্রমুখ।