মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি) মানববন্ধন করেছে। নগরের সুরমা পয়েন্টে আয়োজিত মানববন্ধন চলাকালে সমাবেশও হয়। এইচআরপিবি সিলেটের সভাপতি আবদুল হাই কাইয়ূমের সভাপতিত্বে সমাবেশে সিলেট আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলম, জ্যেষ্ঠ আইনজীবী গিয়াস উদ্দিন আহমেদ, সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন।