প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল রোববার সকালে গাজীপুরের টঙ্গী প্রেসক্লাব এলাকায় বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ইসমাইল হোসেন, উপদেষ্টা আক্তার হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ইসলামের নামে সন্ত্রাসী কার্যকলাপ করে যারা ইসলাম ধর্মকে কলুষিত করতে চায়, তাদের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। মানববন্ধনের আগে তাজুল ইসলামকে সভাপতি ও এম এ কুদ্দুসকে সাধারণ সম্পাদক করে ইউনাইটেড ইসলামী পার্টির ৮১ সদস্যের টঙ্গী থানা কমিটি গঠন করা হয়।