মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষক নিহত হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ব্যানারে এ কর্মসূচিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি জুনায়েদ হাসান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সহযোগী অধ্যাপক কাজী শেখ ফরিদ, আরিফুল হাসান, রিয়াদ হাসান প্রমুখ। তাঁরা বলেন, ফুলবাড়িয়া ডিগ্রি কলেজকে জাতীয়করণের ন্যায্য অধিকারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার ঘটনায় জাতি স্তব্ধ। মানুষ গড়ার কারিগরের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা শিক্ষক হত্যার দ্রুত বিচার দাবি করেন। গত রোববার ওই কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদসহ দুজন নিহত হন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি