মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষিকা ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। জেলা গণফোরাম রাজনৈতিক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা ১১টায় রংপুর সিটি করপোরেশনের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা গণফোরামের সভাপতি আনোয়ার হোসেন। বক্তব্য দেন আয়োজক সংগঠনের সদস্য খলিলুর রহমান, জামাল শেখ ও আনিসুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাধব চন্দ্র সরকার, দুর্নীতিবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাজী মো. ঈসা প্রমুখ।