মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান হয়। বিনোদনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ, মহিলাবিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন প্রমুখ। পরে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এ ছাড়া সেখানে মাতৃত্বকালীন ভাতাভোগীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও বজলুর রশীদ।