মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট আয়কর নিশ্চিত, জেলাভিত্তিক বাজেট প্রণয়নসহ ৪ দফা দাবিতে ঝিনাইদহে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন। গত বুধবার শহরের এইচ এস এস সড়কের খাদ্য গুদামের সামনে থেকে এই র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন জেলা গণতান্ত্রিক বাজেট আন্দোলনের আহ্বায়ক আমিনুর রহমান, সদস্যসচিব হায়দার আলী, কৃষিবিদ আহমেদ হোসেন প্রমুখ। বক্তারা পরোক্ষ কর কমিয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে করপোরেট ট্যাক্স ফাঁকিসহ অর্থ পাচার বন্ধের দাবি জানান।