মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা ও দশকানী গ্রামে জমি অধিগ্রহণ করার প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছেন গ্রামবাসী। মুক্তারপুর এলাকায় বিসিক শিল্পনগরী এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর গ্রামবাসীর সম্পত্তি অধিগ্রহণ করে। মানববন্ধন শেষে গ্রামবাসী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। মানববন্ধনে অংশ নেওয়া মো. সোহেল বলেন, সওজ মুন্সিগঞ্জ অন্যায়ভাবে সম্পত্তি অধিগ্রহণ করেছে। অধিগ্রহণকৃত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। সওজ অধিদপ্তরের মুন্সিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তারেক ইকবালের মুঠোফোনে কল দিলেও তিনি ধরেননি।