মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধন করে সিলেটে শিক্ষার্থী মিসবাহ উদ্দিন (২২) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। শাহ পরান গেটে বিসিক শিল্প নগরীর শ্রমিক সংগঠন ও বৃহত্তর শাহ পরান এলাকার সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে গতকাল দুপুরে এই মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আবদুল মছব্বিরের সভাপতিত্ব করেন। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী এজাজুল হক, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় মহাসচিব মো. আমিরুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান প্রমুখ বক্তব্য দেন।