প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামসহ সীতাকুণ্ডের পাহাড় কাটা বন্ধ ও পরিবেশ রক্ষার দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন চট্টগ্রামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যৌথ উদ্যোগে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সামনে এসে মানববন্ধন করেন। মানববন্ধনে চট্টগ্রাম ও সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে পাহাড় ও গাছ কাটা বন্ধ এবং কৃষিজমি ও খাসজমি দখল বন্ধের দাবি জানানো হয়। পরে অধিদপ্তরের উপপরিচালক মুহামঞ্চদ শহীদুল আলমকে স্মারকলিপি দেওয়া হয়।