মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব মানবিক মর্যাদা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গতকাল বেলা ১১টায় মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন সংগঠনের জেলা শাখা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার উপদেষ্টা শ্যাম কিশোর দাস গোস্বামী, সভাপতি ব্রহ্মনাথ ঠাকুর, সাধারণ সম্পাদক দেব সাগর ঠাকুর প্রমুখ। বক্তারা বলেন, তাঁদের জীবন-জীবিকার কোনো নিশ্চয়তা নেই। তাঁরা টাকা দিতে পারেন না বলে চাকরি হয় না। এ সময় তাঁরা জাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়নসহ আট দফা দাবি জানান।