মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র বেলাল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি এবং কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন না করেই উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ী, উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও পরিবহন শ্রমিক সংগঠন মিলে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া সিও অফিস ও বাসস্ট্যান্ড এলাকায় সোমবার সকালে এ মানববন্ধন হয়। এ সময় বক্তব্য রাখেন আবদুস সামাদ, হাফিজার রহমান মাস্টার, আহম্মেদুর রহমান, মহিদুল ইসলাম, আবদুস সামাদ আজাদ প্রমুখ।