প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধ করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বেসরকারি সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে মানবাধিকার কমিশনের সদস্যরা ছাড়াও বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন কমিশনের জেলা শাখার সভাপতি কাজী মোহাম্মদ রফিক উল্যাহ। বক্তব্য দেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ বি এম কামরুল ইসলাম, মানবাধিকার কমিশনের নোয়াখালী শাখার সহসভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।