মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অপেক্ষমাণ প্যানেল থেকে দ্রুত নিয়োগের দাবিতে কুড়িগ্রামে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে প্যানেলভুক্ত শিক্ষকেরা অংশ নেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের হাতে একটি স্মারকলিপি দেন। কয়েকজন শিক্ষক বলেন, উচ্চ আদালতের রায়ে গত সেপ্টেম্বরে সারা দেশে ২৩ হাজার ৮৭৯ জন প্যানেলভুক্ত শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। তবে কুড়িগ্রাম জেলায় ২৪০ জন নিয়োগ পাননি।