মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন উপলক্ষে গতকাল বুধবার নাটোর জেলা শহরের কানাইখালী ও বাগাতিপাড়া উপজেলার পাকা ইউপি কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন নারী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। সকাল নয়টার দিকে নারীরা কানাইখালী এলাকায় প্রেসক্লাবের সামনে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ মানববন্ধন রচনা করেন। প্রায় এক ঘণ্টা ধরে তাঁরা অবস্থান করেন। পাকা ইউপি কার্যালয়ের সামনে সকাল ১০টায় মানববন্ধন হয়। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে। এতে বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, পাকা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।