মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-ঢাকা পথে উন্নত লঞ্চ সার্ভিস, যথাসময়ে স্টেশনে লঞ্চ পৌঁছানো, লঞ্চ মালিকদের সিন্ডিকেট ভেঙে যাত্রীসেবা নিশ্চিত করার দাবিতে বিআইডব্লিউটিএর বরগুনা কার্যালয় ঘেরাও ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার এই কর্মসূচি শেষে নৌপরিবহনমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। বরগুনা পরিবেশ আন্দোলন গতকাল বরগুনা নদীবন্দরের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় সমাবেশে বক্তৃতা করেন বরগুনা পরিবেশ আন্দোলনের আহ্বায়ক সুখরঞ্জন শীল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান, বরগুনা পৌরসভার প্যানেল মেয়র রইসুল আলম, কাউন্সিলর মনিরুজ্জামান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দিন, বরগুনা পরিবেশ আন্দোলনের সদস্যসচিব মুশফিক আরিফ প্রমুখ।