মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুস্থ সুন্দর থাকতে চান, ফরমালিন মুক্ত খাবার খান’—এই স্লোগান নিয়ে খাদ্যে ফরমালিন ব্যবহার বন্ধের দাবিতে গোপালগঞ্জের সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন-সংলগ্ন সড়কে পালিত হয়েছে মানববন্ধন কর্মসূচি। গতকাল সোমবার লতিফপুর ইউনিয়ন সমাজের আয়োজনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় আধঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি চলে। এ সময় লতিফপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিলন বাগচী, কাইয়ুম মোল্লা, জাহিদুর রহমান, রোজিনা বেগম ও ময়না বেগম, গোপালগঞ্জ সদর উপজেলার সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক শাকিলা আরজু প্রমুখ বক্তব্য দেন।