মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে নারী নির্যাতন নির্মূলকরণ প্রচারাভিযান পক্ষ উপলক্ষে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর ও বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এর প্রতিপাদ্য ছিল, ‘রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভালো’। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান, ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম।