প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল রোববার বেলা ১১টায় বধ্যভূমি দখলমুক্ত, সংস্কার ও স্থায়ী রক্ষণাবেক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এসব কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন শামীমা আক্তার। এতে বক্তব্য দেন ফরিদ উদ্দিন মোল্লা, হাসিবুল হাসান, মহসিন উদ্দিন, আলামিন শেখ, সাকিব হাসান প্রমুখ। রাজবাড়ী প্রতিনিধি