মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সুলতান সুলেমান মেগা সিরিয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবিতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ‘সুলতান সুলেমান’ দর্শক ফোরাম। গতকাল বেলা ১১টায় ভোলা শহরের একটি বিপণিবিতানের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন সুলতান সুলেমান দর্শক ফোরামের সভাপতি খাদিজা আক্তার, সম্পাদক আমিনুল ইসলাম, ভোলা জেলা যুবলীগের প্রচার সম্পাদক সামসু-উল আলম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা আহ্বায়ক অবিনাশ নন্দী প্রমুখ। মানববন্ধন শেষে দর্শক ফোরাম বিক্ষোভ প্রদর্শন করে।