মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে গতকাল সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাতক্ষীরা সরকারি কলেজের জিপিএ-৫ না পাওয়া শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব। জিপিএ-৫ না পাওয়া কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসক আনোয়ার হোসেন হাওলাদারের কাছে শিক্ষামন্ত্রী বরাবর একটি সঞ্চারকলিপি পেশ করেন।
 নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা