মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুরের প্রেসক্লাব মোড়ে গতকাল শুক্রবার স্থানীয় প্রেসক্লাব, সুজন ও অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্কাউট গ্রুপসহ কয়েকটি সংগঠন মানববন্ধনের আয়োজন করে। তারা সোমেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণ, বাইপাস সড়ক ও দুর্গাপুরকে পর্যটন এলাকা করার দাবিতে ওই কর্মসূচি পালন করে। এতে ঢাকা থেকে আগত অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্কাউট গ্রুপের অ্যাডভান্সার ক্যাম্পের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শহীদ মঞ্জু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক প্রমুখ। নেত্রকোনা প্রতিনিধি