প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় গতকাল শুক্রবার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের উদ্যোগে মানববন্ধন হয়েছে। সকালে শহরের মুক্তির মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি ডি এম আবদুল বারী। বক্তব্য দেন সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, একুশে পরিষদের উপদেষ্টা কবি আতাউল হক সিদ্দিকি, চিকিৎসক ময়নুল হক, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, জেলা বারের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একুশে পরিষদের সদস্য বিষ্ণু কুমার দেবনাথ।