প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত শিক্ষা আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবি করেছে বরিশাল পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। বরিশালে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ওই দাবি তুলে ধরেন তাঁরা। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরের অশ্বিনী কুমার হলের সম্মুখ সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল পুস্তক ব্যবসায়ী সমিতির জেলা সাধারণ সম্পাদক খন্দকার আবুল হাসান লিমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ দাস রিপন। এ সময় বরিশালে সব বইয়ের দোকান মালিক-শ্রমিকেরা দোকান বন্ধ করে মানববন্ধনে অংশ নেন।