মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে যৌতুকের জন্য স্ত্রী সুমা বেগমের জিব ও পায়ের রগ কর্তনকারী অভিযুক্ত স্বামী বেলাল মিয়াসহ জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি সংস্থা ব্র্যাকের সহায়তায় গঠিত সংগঠন ‘লাক্কাতুরা পল্লিসমাজ’। গতকাল বুধবার নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন চলাকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার ও ব্র্যাক সিলেট জেলার প্রতিনিধি বিভাস চন্দ্র তরফদার। মানববন্ধনে সিলেটের বিভিন্ন সামাজিক, নাগরিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।