প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল শনিবার দুপুরে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি নরেশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক প্রবীর কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ’৭২-এর সংবিধান বাস্তবায়ন, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদে ৬০টি আসন বরাদ্দসহ সাত দফা আদায়ে সবার সহযোগিতা কামনা করেন।