মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন হয়েছে। উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার ২৪ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ সময় সহসভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ বক্তৃতা করেন। পরে তাঁরা মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবার কাছে শিক্ষকদের দাবির পক্ষে স্মারকলিপি দেন।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি