প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ভবন-সংলগ্ন জলাশয় ভরাট করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে পরিবেশ ফোরামের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও পরিবেশ ফোরামের আহ্বায়ক মোহাম্মদ আমীর হোসেন ভূঁইয়া বলেন, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির জন্য এ ভবন নির্মাণ করার কথা ছিল পদার্থবিজ্ঞান বিভাগের পেছনে। কিন্তু হঠাৎ করেই জলাশয় ভরাট করে ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।