মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুরে কালা মিয়া শেখ হত্যাকারীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন হয়েছে। উপজেলার চরপ্রসন্নী এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে উত্তরপাড় দোকানদার ও চরপ্রসন্নী গ্রামের লোকজন বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। গত বছরের ২৭ ডিসেম্বর খাসজমি দখলকে কেন্দ্র করে নিজ বাড়ির সামনে কালা মিয়াকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করে। পরে তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে কবির হোসেন ২৪ জনকে আসামি করে মুকসুদপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।