মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুলে ভরা পাঠ্যপুস্তক প্রত্যাহারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সৈয়দপুর প্রেসক্লাবের সামনে গতকাল দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। যৌথভাবে এ কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ যুব মৈত্রী ও ছাত্র মৈত্রী সৈয়দপুর উপজেলা কমিটি। মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম, যুব মৈত্রীর নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ছাত্র মৈত্রীর উপজেলা শাখার সভাপতি শরিফুল আলম প্রমুখ। বক্তারা বলেন, হেফাজতে ইসলামকে খুশি করতে এবারের পাঠ্যপুস্তককে মৌলবাদী চরিত্র দেওয়া হয়েছে।