প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু ফয়সাল হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল শুক্রবার সকালে গাজীরহাট বাজার চত্বরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার কয়েক শ মানুষ অংশ নিয়ে এ ধরনের নৃশংস হত্যার বিচার দাবি করেন। মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবদুল গণি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ। গত ২৮ মার্চ সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্র ফয়সালকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা