মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল বেতনের বার্ষিক ৫ শতাংশ বৃদ্ধি, বৈশাখী ভাতা প্রদান ও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গতকাল মানববন্ধন করেছেন ফরিদপুরের বোয়ালমারীর কাদিরদী কলেজের শিক্ষক-কর্মচারীরা। কলেজের সামনে বোয়ালমারী-ফরিদপুর সড়কে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যক্ষ মো. নুরুজ্জামান মিয়া, উপাধ্যক্ষ রঞ্জন ব্যানার্জি, শিক্ষক জাকির হোসেন, শামিম জোয়ারদার, কাবেরি শেলী, আক্তারুজ্জামান, ইরফান উদ্দিন আহমেদ প্রমুখ। বক্তারা অবিলম্বে ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। ফরিদপুর অফিস