মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা শহরের রাধানগর সড়কে নিউ আধুনিক জুয়েলার্সে চুরির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখা। গতকাল রোববার দুপুরে শহরের শহীদ নাজমুল সরণির খান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি গৌর চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার দাস, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিত মুখার্জি, বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন প্রমুখ। ১৩ জানুয়ারি দিবাগত রাতে রাধানগর এলাকার নিউ আধুনিক জুয়েলার্সে ১ কোটি ৩২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি হয়।