মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানুয়ারিকে মাদকবিরোধী বিশেষ অভিযান ও প্রচারণার মাস হিসেবে ঘোষণা করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে। এর অংশ হিসেবে গতকাল সোমবার শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী মানববন্ধন হয়েছে। উপজেলা সদরের হাজী জালমামুদ ডিগ্রি কলেজ, নকলা পাইলট উচ্চবিদ্যালয়, নকলা পাইলট মডেল উচ্চবিদ্যালয়, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদ্রাসাসহ উপজেলার ৫৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।