মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিলম্বে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার বালিয়াকান্দি প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বালিয়াকান্দি প্রেসক্লাব সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রেসক্লাবের সামনে গতকাল দুপুরে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানাসহ সুমন বিশ্বাস, শফিকুল ইসলাম, এস এম রাহাত হোসেন, নুর আলম সিদ্দিক, রফিকুজ্জামান লিটন, শহিদুল আলম মিয়া, রুহুল আমিন, পারভেজ মিয়া প্রমুখ।