প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিকদের ওপর সম্প্রতি সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বুধবার সকালে উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন শিকদার। বক্তব্য দেন রাইজিং বিডির জেলা প্রতিনিধি মো. সোহেল মিয়া, ডিবিসি নিউজের (শিক্ষানবিশ) প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, জাকির হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনের জন্য উপজেলা পরিষদের সামনে দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হন কয়েকজন সাংবাদিক।