মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গতকাল রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। দুপুরে শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে একটি জাতীয় দৈনিকের সাভার প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি এবং ঢাকায় হরতালে একটি বেসরকারি চ্যানেলের দুই সাংবাদিকের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে শ্রীমঙ্গল প্রেসক্লাব। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোপাল দেব চৌধুরী। প্রেসক্লাবের প্রকাশনা সম্পাদক ইয়াছিন আরাফাত রবিনের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি ইসমাইল মাহমুদ, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী প্রমুখ।