মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ঢাকায় ২৬ জানুয়ারির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গতকাল রোববার দুপুরে মানববন্ধন করে প্রগতিশীল ছাত্র ঐক্য। মানববন্ধন চলাকালে সিপিবির জেলা সভাপতি আবদুস সামাদ মিয়া, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায়, জাসদ–ছাত্রলীগের সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম সাব্বির প্রমুখ বক্তব্য দেন। তাঁরা বলেন, বিদ্যুৎকেন্দ্রের বিকল্প জায়গা আছে, কিন্তু সুন্দরবনের বিকল্প নেই। তাই সুন্দরবনের জন্য হুমকি রামপাল বিদ্যুৎ প্রকল্প হতে দেওয়া হবে না। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।