মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া উপজেলার মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজে গতকাল সোমবার মাদকবিরোধী মানববন্ধন করা হয়। সকাল সাড়ে নয়টায় কলেজ চত্বরে শিক্ষক ও ছাত্রীরা এতে অংশ নেন। কর্মসূচি শুরু হয়ে সকাল দশটায় শেষ হয়। ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগান সামনে রেখে তাঁরা কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ মাছুদুর রহমান, শিক্ষক প্রতিনিধি শরীফুল ইসলাম প্রমুখ।