প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈষম্যমূলক সম্মানী ভাতা বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে গত সোমবার মানববন্ধন করেছেন পৌরসভার কাউন্সিলররা। এ সময় বক্তব্য দেন জেলা পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি রোস্তম আলী, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক আল হারুনুজ্জামান, নাগেশ্বরী পৌরসভার কাউন্সিলর মমিনুর রহমান ও রোস্তম আলী, উলিপুরের কাউন্সিলর রশিদা বেগম ও আনিছুর রহমান। পরে জেলা পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়।