মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইনের তালিকায় বাদ পড়া জাতিদের অন্তর্ভুক্ত করে স্বীকৃতি প্রদান এবং দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাহলে ল্যাংগুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি (এমএলডিসি) ও মাহলে স্টুডেন্ট কাউন্সিলের যৌথ উদ্যোগে গতকাল বেলা ১১টার দিকে সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাহলে স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি ও আদিবাসী নেত্রী মেরিনা হাঁসদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বেসরকারি সংস্থা মাসাউসের নির্বাহী পরিচালক যাকরিয়াস ডুমরী, মাহলে স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক সৌমিক ডুমরী, এমএলডিসি সাধারণ সম্পাদক মাইকেল মানড্রি, আদিবাসী মুক্তি মোর্চা কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক যোগেন্দ্রনাথ সরেন প্রমুখ।