মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীতে অবস্থিত হাবিবুল আলম বীর প্রতীক মহাবিদ্যালয় জাতীয়করণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বেলা ১১টার দিকে কলেজের সামনে এই মানববন্ধন শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। এ সময়ে বক্তব্য দেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নজরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ আবু রেজা মোল্লা, মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান, প্রভাষক মতিয়ার রহমান, সামছুর রহমান প্রমুখ। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০০২ সালে এমপিওভুক্ত হয়।