প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুলে ভরা পাঠ্যবই, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্তির প্রতিবাদে গতকাল রোববার পটুয়াখালীতে মানববন্ধন করেছে শিশু-কিশোর সংগঠন পটুয়া খেলাঘর আসর। সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি এম শহিদুল ইসলাম, পটুয়াখালী আবৃত্তি মঞ্চের সভাপতি মানষ কান্তি দত্ত প্রমুখ। বক্তারা এ বছর শিশুদের হাতে তুলে দেওয়া পাঠ্যবই থেকে ভুল সংশোধন ও সাম্প্রদায়িক বিষয় প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে খেলাঘর আসরের সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। পটুয়াখালী অফিস