প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম হত্যার প্রতিবাদে এবং এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা শহরে মানববন্ধন হয়েছে। উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনের কার্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন হয়। এতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফর আলী, উপজেলা স্থানীয় সাংবাদিক মো. নিজাম নুর, আখতারুজ্জামান তালুকদার, আবুল কালাম জাকারিয়া, বাদল কৃষ্ণ দাস, শেরে আলম, শিক্ষক তহুর মিয়া, ইউপি সদস্য আবদুর রহিম প্রমুখ।